টাচ সমর্থিত কভার এলজির জি৫ স্মার্টফোনে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  প্রযুক্তিতে চলছে বাঁক বদলের খেলা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ফিচার যুক্ত হচ্ছে স্মার্টফোনে। কনফিগারেশন হচ্ছে উন্নত থেকে উন্নততর। এরই ধারাবাহিকতায় পরিবর্তনের হাওয়া লেগেছে টাচ প্রযুক্তিতেও।
 
সম্প্রতি নতুন ফ্ল্যাগশিপ ফোন ‘এলজি জি৫’ উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি। এতে অভিনব এক ফিচার রয়েছে, যার সাহায্যে ডিসপ্লে সবসময় অন রাখা যায়। শুধু তাই নয়, ফোনটিতে রয়েছে কুইক কভার কেইস, যা দিয়ে কেইসের ওপরের কভার থেকেই কল গ্রহণ বা বর্জন করা যাবে।
 
এখানেই শেষ নয়, এই কভারের সাহায্যে মোবাইলের অ্যালার্মও নিয়ন্ত্রণ করা যাবে।
 
অ্যানগ্যাজেট জানিয়েছে, এই কুইক কভার কেইসের ওপরের অংশে একটি ছোট উইন্ডো আছে। যেখানে সময়, মিসড কল, ম্যাসেজ, ইমেইল অ্যালার্টসহ আরও কিছু ফিচার থাকবে এবং এই ডিসপ্লেটি কখনো অফ হবে না।
 
২২ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহোৎসব। আর এখানেই এলজির এই মোবাইল ফ্লিপ কভারটি প্রদর্শন করা হবে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান