সেবা ডেস্ক: ডাঃ জি.এম ক্যাপ্টেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনজরিপে এগিয়ে আছেন জাতীয় পাটির কুড়িগ্রাম সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আইনুল হক। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফশীল ঘোষণার পূর্ব থেকে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে আসছেন। এলাকার জনগণের সুখে-দুঃখে, বিপদ-আপদে ছুটে যাচ্ছেন তাদের পাশে এবং জাতীয় পাটিকে সংঘটিত করার মধ্য দিয়ে চাঙ্গাভাব বজায় রেখেছেন। সরোজমিন এলাকা ঘুরে জানা যায় এবার তাকে নির্বাচিত করার জন্য ঐ এলাকার ভোটারদের মুখে মুখে রব উঠেছে “আইনুল ভাই ভাল লোক,“ জয়ের মালা তারে হোক” তিনি বিপুল ভোটে নির্বাচিত হলেন বলে ভোটাররা জানান। কারণ ব্যক্তি উদ্দোগে ইউনিয়নের উল্লেখযোগ্য উন্নয়নের অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষজনের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন এবং হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুড়িয়েছে এছাড়াও শ্রমজীবী শিশুদের অধিকার আদায়ের উল্লেখযোগ্য ভূমিকা রাখায় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিশেষ সম্মাননা প্রাপ্ত হন কুড়িগ্রাম জেলা প্রশাসক, কুড়িগ্রাম পৌরসভা থেকে। আরডিআরএস ও সেভ দ্যা চিলড্রেন ইউকে কর্তৃক গুণীজন এ্যাডওয়ার্ড লাভ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক অসংখ্যা সম্মাননা লাভ করেছেন এবং আরো জানা যায় কুড়িগ্রাম জেলার নিরাপদ সড়ক চাই কমিটির সাংগাঠনিক সম্পাদক ও অটো ইঞ্জিনিয়ারিং ওর্য়াকসপ মালিক সমিতির সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম কলেজ মোড় ব্যবসায়ি সমিতির সহ-সাধারণ সম্পাদক দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। অসংখ্য মসজিদ মাদ্রাসা, স্কুল, কলেজ, এতিমখানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে উন্নতম পৃষ্ঠপোষক সমাজসেবী মোঃ আইনুল হক। তিনি ছাত্র অবস্থা থেকে মানুষ সেবার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে এই জনপ্রিয় মানুষটি। রাত-দিন যেন তার কাছে সমান মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতে পারলে বুঝি আত্মতৃপ্তি পান। এমন কি নিজ উদ্যেগে এলাকার অসংখ্য নারী পুরুষদের মাঝে শাড়ি-লুঙ্গি পাশাপাশি শীতবস্ত্র কম্বল বন্যার সময় খাদ্য সামগ্রী বিতরণ করে মানব সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। পাশাপাশি যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করতে তার এলাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সমিতি ও বিভিন্ন সংগঠনে ক্রিয়া সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও এলাকার মাদক নির্মূল করতে সর্বদায়ে নিয়োজিত থাকে। ঐ এলাকার ভোটাররা আরও জানান তার পিতা মরহুম পশির উদ্দিন খলিফা যথেষ্ঠ ভাল লোক ছিলেন। তার ৬ষ্ঠ পুত্র মোঃ আইনুল হক কে কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে পেতে আগ্রহী। ৭ই মে ৪র্থ দফায় নির্বাচনের মধ্য দিয়ে তার জীবনে ফিরে আসুক বিজয়ে সেই দিনটি এই প্রত্যশায় ওই ইউনিয়নের ভোটাররা।
বিজ্ঞাপন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।