সেবা ডেস্ক:নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানকে (৩৩) জেল গেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করে। জেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রিজভী জজ জানান, নাশকতার একটি মামলায় ২৯ ফেব্রুয়ারি নড়াইলের একটি আদালতে হাজিরা দিলে ফসিয়ারকে জামিন না
মঞ্জুর করে কারাগারে পাঠায়। উচ্চ আদালত থেকে মামলায় জামিন নিয়ে সকালে কারাগার থেকে বের হতে গেলে পুনরায় তাকে গ্রেফতার করা হয়।
মঞ্জুর করে কারাগারে পাঠায়। উচ্চ আদালত থেকে মামলায় জামিন নিয়ে সকালে কারাগার থেকে বের হতে গেলে পুনরায় তাকে গ্রেফতার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, নাশকতার অপর একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।