বিনামূল্যের অ্যাপস বিপজ্জনক

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফি বলেছেন, বিনামূল্যে বলতে জীবনে কিছু নেই। বিনিময়ে আপনাকেও জ্ঞাত বা অজ্ঞাতসারে কিছু না কিছু দিতে হয়। বিনামূল্যের অ্যাপস ব্যবহারে আপনার ব্যক্তিগত নিরাপত্তা অন্যের হাতে তুলে দেয়ার মতো বিপজ্জনক কাজটি হচ্ছে। সম্প্রতি বিজনেস ইনসাইডারকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।
সাক্ষাত্কারটিতে তিনি জানান, গুগল ম্যাপস, উবার, ভাইবার, হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটসহ আমরা যেসব বিনামূল্যের অ্যাপস ব্যবহার করি, সেগুলো আমাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়।
তিনি আরো বলেন, আপনি চাইলে আপনার ফোন পুনরায় কনফিগার করতে পারবেন না। ব্যাটারি খুলতে পারবেন না। এমনকি গোপনে কেউ আপনার কথা শুনছে কিনা, সেটিও জানতে পারবেন না। আর তাই কথা বলার জন্য তিনি সাধারণ ফিচার ফোন ব্যবহার করেন।
ম্যাকাফির মতে, কয়েকটি সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের ওপর বাড়াবাড়ি রকমের নজরদারি করছে। যখন একজন মার্কিন নাগরিক পরিবারের সদস্যদের নিয়ে একান্তে সময় কাটান, তখনো সেলফোনের কারণে তাদের নজরদারির মধ্যেই থাকতে হয়।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান