হাশমির চুমু ভালো লাগেনি নার্গিসের

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ইমরান হাশমি মানেই চুমুর দৃশ্য। হাশমির বিপরীতে অভিনয় করেছেন আর তার চুমুর ছোঁয়া পাননি এমন অভিনেত্রী বলিউডে নেই বলা যায়।
পর্দায় ইমরান হাশমির চুম্বন দর্শকদের মধ্যে যেমন শিহরণ জাগাতো, তেমনি তার বিপরীতে অভিনয় করাটা রোমাঞ্চকর মনে করতে অভিনেত্রীরা। সেই ইমরান হাশমির চুম্বন নিয়ে অভিযোগ তুললেন অভিনেত্রী নার্গিস ফাখরি।
আজহার সিনেমায় ইমরান হাশমির সঙ্গে অভিনয় করছেন নার্গিস। ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দীনের স্ত্রী সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমার একটি গানে হাশমির সঙ্গে বেশ কয়েকটি চুমুর দৃশ্যে দেখা যাবে তাকে। কিন্তু গানের শুটিংয়ের সময় হাশমির চুমু নাকি মোটেও উপভোগ করেননি এই অভিনেত্রী।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নার্গিস বলেন, ”আমি গানের শুটিং খুব একটা উপভোগ করিনি যতটা না তিনি (হাশমি) করেছেন। অনেক চুমুর দৃশ্য ধারণ করা হয়েছে। কিন্তু শুটিংয়ের সময় বুঝতে পারছিলাম না চুমুর দৃশ্য ধারণ হচ্ছে না বার বার রিটেক নেওয়া হচ্ছে, নাকি কেউ আমার সঙ্গে মজা করছে।”
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান