সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে উচ্চ ফলনশীল (উফসী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উক্ত পাট বীজ বিতরণের উদ্বোধন করেন বকশীগঞ্জ ইউএনও সুব্রত পাল। পাট অধিদপ্তরের উদ্যোগে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আওরংগজেব উপসি'ত ছিলেন।
উপজেলা পাট অফিস সূত্রে জানা গেছে, বর্তমান সরকার পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর। তাই স'ানীয় পর্যায়ের চাষীদের পাট চাষে উদ্বুদ্ধ করতেই চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০০ পাট চাষীকে পর্যায়ক্রমে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।