সেবা ডেস্ক:
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ
শ্রীবরদীতে দ্বিতীয় দফায় ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র দু’টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। এজন্য শেরপুর- ৩ আসনের সাংসদ ও দলীয় নেতারা পরষ্পরকে দোষারোপ করছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শ্রীবরদীতে আ’লীগ থেকে সদর ইউনিয়নে আব্দুল হালিম ও খড়িয়া কাজিরচরে এডিএম শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছে। কুড়িকাহনিয়া ও গড়জরিপায় বিএনপি থেকে নূরে আলম ও আবুল কালাম আজাদ জয়ী হয়েছেন। সিংগাবরুনা ও কাকিলাকুড়ায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রাজ্জাক ও হামিদুল্লাহ তালুকদার নির্বাচিত হয়েছেন।
ঝিনাইগাতি-শ্রীবরদী আসনের সাংসদ প্রকৌশলী একেএম ফজলুল হক বলেন, সরকারের পক্ষ থেকে আমাকে নির্বাচনের কাজে মিছিল-মিটিংসহ ভোটারদের সাথে যোগাযোগ না করার জন্য বলা হয়েছে। শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের স'ানীয় নেতাদের মনোনয়ন-বাণিজ্যের কারণে যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে মনোনয়ন দেননি। আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সাথে কোন প্রকার যোগসাজন না করে এবং আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত নয় এমন প্রার্থীকেও মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামীগের প্রার্থী পরাজিত হয়েছে। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম বলেন, সাংসদ প্রকৌশলী ফজলুল হক প্রশাসনকে চাপ দিয়ে ধানের শীর্ষ এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করিয়েছেন। অপর দিকে ১নং সিংগাবরুনা ইউ.পি’র নৌকা প্রতিকের প্রার্থী ফজরুজ্জামান বলেন, সাংসদ প্রকৌশলী ফজলুল হক ২৯ মার্চ আমার নির্বাচনীয় এলাকায় এসে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। তিনি আরো বলেন, আমার পক্ষে আ’লীগের কোন নেতাকর্মীই কাজ করেনি, যে কারণে আমি পরাজিত হই।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।