সেবা ডেস্ক:
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
আগামী ৪ জুন ৬ষ্ঠ ধাপে শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে তরুণ চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান আরজু দীর্ঘদিন যাবত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারন ভোটারদের সাথে গণসংযোগ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় ওই ইউনিয়নের শিমুলচড়া ও ভেলুয়া বাজারে গণসংযোগ করেছেন। এসময় তার সাথে শতাধিক নেতাকর্মী ও সমর্থক ছিলেন। গণসংযোগ শেষে শিমুলচড়া বাজারে ব্যবসায়ী সাইদুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের চত্বরে নিয়ামত উল্লাহর সভাপতিত্বে ভেলুয়া ইউনিনের সার্বিক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান আরজু। তিনি বলেন আসন্ন ইউপি নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছি। বক্তব্য রাখেন, সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা কিয়ামত উল্লাহ ও গোলাম মোস-ফা প্রমূখ। এসময় প্রায় ৫ শতাধিক লোক উপসি'ত ছিলেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।