সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জের নঈমমিয়ার বাজার এলাকায় ডাকাতির প্রস'তি কালে জীবন মিয়া (২২) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সে বগারচর ইউনিয়নের টাংগারীপাড়া গ্রামের লাবলু মিয়ার ছেলে।
পুলিশ জানায় , ওই রাতে সারমারা-বকশীগঞ্জ সড়কে ডাকাতির প্রস'তি নিচ্ছিলেন জীবন মিয়া ও তার সঙ্গীরা। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে নঈমমিয়ার বাজার এলাকায় হানা দেয় পুলিশ। সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস'তি নিলে পুলিশ জীবন মিয়াকে গ্রেপ্তার করে। এসময় অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে জীবনের কাছ থেকে একটি ছোড়া উদ্ধার করা হয়।
অপরদিকে একই রাতে বকশীগঞ্জ- কামালপুর মহাসড়কের তিনানীপাড়া এলাকায় একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে ১৫৩ পিস ইয়াবা সহ লাবলু হোসেন হৃদয় ( ২৪ ) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও আলমগীর হোসেন (২৫) নামে আরও এক মাদক ব্যাবসায়ীকে ৫ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, মঙ্গলবার ডাকাত জীবন সহ দুই মাদক ব্যবসায়ীকে জেলা আদালতে পাঠানো হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।