দেশেই উৎপন্ন হবে পেট্রোল ও অকটেন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আমদানী নয় দেশেই পেট্রোল ও অকটেন উৎপন্ন হবে। এ দুটি জ্বালানি তেল সরকার আর আমদানি করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সচিবালয়ে নিজ দফতরে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে এখন পেট্রোল আর ইমপোর্ট (আমদানি) করে না। অকটেনও আমরা আর ইমপোর্ট করব না। পেট্রোল ও অকটেন আমরা নিজেদের দেশেই উৎপন্ন ও বাজারজাত করব।’
‘এতে অর্থনৈতিকভাবে বিশাল একটা সাশ্রয় হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পরিমাণ গ্যাস উঠছে। সে গ্যাস থেকে যে কনডেনসেট আমরা পাচ্ছি সেটা রিফাইন করে নিজেদের পেট্রোল আমরা নিজেরাই উৎপাদন করতে পারছি’ যোগ করেন তিনি।
তিন ধাপে অকটেন, পেট্রোল, কেরোসিন ও ডিজেলের দাম কমবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম ধাপে দাম আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে কমতে পারে। এর পাঁচ-ছয় মাস পর হয়তো একটি ধাপ, তারও কয়েক মাস পর হয়তো আরেকটি ধাপে জ্বালানি তেলের দাম কমানো হবে।’
ধাপে ধাপে জ্বালানি তেলের দাম কমানোর ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেখতে চাই প্রথম ধাপে কমানোর পর কী অবস্থা হয়। বিপিসির দেনা রয়ে গেছে, পুরো দেনা তারা এখনো শোধ করতে পারছে না। কিছু কিছু হলেও আমাদের বিপিসির দেনাও শোধ করতে হবে। এ জন্য আমরা একটু সময় নিয়ে দাম কমাতে চাচ্ছি।’
তেলের দাম কত কমতে পারে জানতে চাইলে নসরুল হামিদ বলেন, ‘বিভিন্ন তেলের ওপর ভিত্তি করে ১০ টাকা, ৬ টাকা, ৪ টাকা করে কমতে পারে।’
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমরা ফার্নেস ওয়েলের দাম কমিয়েছি। আমাদের বছরে ২০০ কোটি টাকা সাশ্রয় হবে। সে বিষয়গুলো সরাসরি জনগণের পর্যায়ে পৌঁছেছে। নৌপথে পণ্য পরিবহনে ভাড়া কমার একটা সম্ভাবনা থাকবে।’
‘তেলের দাম কমবে, তাই গণপরিবহনের ভাড়াও সমন্বয় করা উচিত হবে’ বলেন তিনি।
সরকার গ্যাসের দামও সমন্বয় করতে চাইছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যত্রতত্রভাবে গ্যাসের ব্যবহার বন্ধ করতে চাচ্ছি। ইতোমধ্যে আমরা গ্যাস ব্যবহারের একটা মাস্টার প্ল্যান তৈরি করেছি। সেদিকে আমরা এগুচ্ছি। আমাদের মূলত জোর হলো আবাসিক খাত থেকে গ্যাস সরিয়ে এনে এলপিজি-তে চলে যাওয়া।’
নসরুল হামিদ বলেন, ‘আমরা চিন্তা-ভাবনা করছি- সিএনজি থেকে আমরা আস্তে আস্তে সরে আসতে পারি কিনা। তবে হয়তো পাবলিক ট্রান্সপোর্টে সিএনজি কিছুটা থাকবে।’
ভেজাল তেল দেওয়া পাম্পের লাইসেন্স বাতিল
সারাদেশে সকল ভেজাল ও অননুমোদিত পেট্রোল পাম্পের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে অভিযান পরিচালনা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কেউ ভেজাল করলে লাইসেন্স বাতিল করা হবে। আমাদের কাছে রিপোর্ট চলে এসেছে, বারোশ’ (এক হাজার ২০০) পেট্রোল পাম্পের মধ্যে কোনো কোনো পেট্রোল পাম্প ভেজাল তেল ব্যবহার করছে।’
‘যারা তেল ভেজাল করছে তাদের বিরুদ্ধে এখন আর জরিমানা নয়, আমরা সরাসরি লাইসেন্স বাতিলের দিকে যাব’ যোগ করেন তিনি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আবাসিক এলাকার বাণিজ্যিক স্থাপনা আগামী ছয় মাসের মধ্যে সরিয়ে নিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত রয়েছে। এ ক্ষেত্রে আমার প্রতিও নির্দেশনা আছে যে, বিদ্যুৎ ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করা। ইতোমধ্যে নোটিশ ইস্যুও করা হয়েছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান