ঘাড়ে যখন মারাত্মক আঘাত, কী করবেন তখন?

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  এসব রোগীকে কখনোও মাটি থেকে চ্যাংদোলা করে তুলবেন না। ভুলভাবে নাড়াচাড়া করার ফলে যদি শিরদাঁড়ার হাড় বেঁকে মেরুদণ্ডে আঘাত লাগে তবে পুরো শরীরে পক্ষাঘাত হয়ে যাওয়ার খুব বেশি আশঙ্কা থাকে। কাপড় পেচিয়ে ঘাড়ের দুদিকে রেখে এমনভাবে সাপোর্ট দিন যাতে মাথা একটুও না নড়তে পারে। রোগীর শ্বাস-প্রশ্বাস চলছে কি না দেখতে হবে। জিভ ভেতরে ঢুকে গেলে কাপড় দিয়ে টেনে বের করতে হবে। কোথাও কেটে রক্ত বেরোলে হাতের চাপে রক্ত বন্ধ না হলে পরিষ্কার কাপড় দিয়ে মাঝারি চাপে বেঁধে দিতে হবে। যদি রোগীকে সরাতে হয় তাহলে চার-পাঁচজন মিলে ঘাড় থেকে কোমর পর্যন্ত একেকজন একেক জায়গায় সমানভাবে ধরে এমনভাবে সরান যাতে ঘাড় একটুও না নড়ে। এরপর কাঠের পাটাতন বা স্টিলের স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে শুইয়ে যত তাড়াতাড়ি সম্ভব মেরুদণ্ডের চিকিৎসাব্যবস্থা আছে এমন হাসপাতালে নিয়ে যান।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান