সেবা ডেস্ক:
উপকরণ
ভালো পোলাওয়ের চাল চার কাপ, মটরশুঁটি এক কাপ, ভাজা মুগডাল দুই কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, জিরার গুঁড়া এক চা চামচ, কাঁচা মরিচ ১০টি, এলাচ পাঁচটি, দারুচিনি দুই ইঞ্চি চার টুকরা, তেজপাতা চারটি, লবঙ্গ পাঁচটি, আস্ত কালো গোলমরিচ পাঁচটি, লবণ এক চা চামচ, ঘি আধা কাপ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ, গরম পানি ১২ কাপ।
প্রণালি
প্রথমে মুগডাল ভেজে ধুয়ে ভিজিয়ে দুই ঘণ্টা রাখুন । চাল ভালো করে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে নিন। এবার ডাল ও চাল থেকে পানি ঝরিয়ে নিন। সসপ্যানে ঘি ও তেল একত্রে ঢেলে গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি ও তেজপাতা দিয়ে ভাজুন। বাদামি রং হলে এর মধ্যে আদা, রসুন বাটা, গুঁড়া মসলা ও গরম মসলা দিন। এরপর দুই টেবিল চামচ পানি দিয়ে কষিয়ে নিন। এবার কষানো মসলায় ডাল, চাল ও মটরশুঁটি দিয়ে সাত থেকে আট মিনিট ভেজে অবশিষ্ট গরম পানি ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। চাল পানি সমান সমান হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে আবার নেড়ে ঢেকে দিন। হাঁড়ির নিচে একটি তাওয়া দিয়ে তার ওপর হাঁড়ি বসিয়ে মৃদু আঁচে ২০ মিনিট রেখে দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।