মেহেরপুরে ‘সিরিজ ডাকাতি’, বোমায় পুলিশ আহত

Unknown
সেবা ডেস্ক:  জেলার মুজিবনগরের কেদারগঞ্জ বাজার এলাকায় রবিবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদলের মারধর ও বোমার বিস্ফোরণে তাহাজ উদ্দীন (৩২) নামের এক মুদি ব্যবসায়ী ও মুজিবনগর থানার পুলিশ কনস্টেবল মাসুদুর রহমান আহত হয়েছেন।
তাহাজ উদ্দীনের বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়নাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতদল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত একটার দিকে মুজিবনগর কেদারগঞ্জ বাজারের মুক্তার জুয়েলার্সের তালা ভাঙ্গার চেষ্টা করে একদল ডাকাত। বিষয়টি টের পেয়ে বাজারে টহলরত পুলিশের একটি দল ডাকাতদের ধাওয়া করলে তারা ফাঁকা স্থানে দুটি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে বাজারের বল্লভপুর সড়কে মুদি ব্যবসায়ী তাহাজ উদ্দীনের বাড়ির গ্রিলের তালা ভেঙ্গে ডাকাতদল ভেতরে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্র ঠেকিয়ে লুটপাট শুরু করে। বাধা দেওয়ায় তাহাজ উদ্দীনকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ডাকাত দলের কয়েকজন সদস্য। ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকা ও সোনার গয়নাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। পুলিশের সহায়তায় তাহাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে তাহাজ উদ্দীনের বাড়ি থেকে পালিয়ে গিয়ে ব্র্যাক অফিসের গেটের তালা ভাঙ্গার চেষ্টা করছিল ডাকাতদল। পুলিশের ওই দলটি তাদের প্রতিরোধ করলে ডাকাতরা তিনটি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে আবারও পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বোমা বিষ্ফোরণের আলামত ও ডাকাতদের ফেলে যাওয়া কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান রাতের টহল পুলিশের উপ সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল হান্নান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, বোমায় পুলিশের এক সদস্য সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান