সেবা ডেস্ক: কাল থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের (উচ্চ মাধ্যমিক) পরীক্ষা। পরীক্ষায় ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষার্থীদের জন্য আমাদের শুভ কামনা রইল। আটটি সাধারণ বোর্ডের অধীন ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীন আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীন এইচএসসি বিএম-এ ১ লাখ ২ হাজার ১৩২ জন এবং ডিআইবিএসে চার হাজার ৭৯৬ জন পরীক্ষা দেবে। মোট অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ও ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ৪৪ হাজার ৭৪৪। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড। পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। ২০১২ সালে শুধু বাংলা প্রথম পত্রের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। গত বছর ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর নতুন ছয়টি বিষয়ের ১১টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে।
জানা যায়, এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি, যুক্তিবিদ্যা, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ভূগোল বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। আলিম পরীক্ষায় অর্থনীতি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং পৌরনীতি ও সুশাসন বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য কৃষি শিক্ষা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ এবং ইসলামি শিক্ষা বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতির পরীক্ষা চালু হবে। সৃজনশীল মানে নতুন সৃষ্টির চর্চা ও অনুশীলন। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি মুখস্থনির্ভর বিদ্যা নয়। প্রকৃত বিদ্যা লাভের জন্য এটি একটি উৎকৃষ্ট পদ্ধতি। এ পদ্ধতিতে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা ও গাইড বই, নোট বই নির্ভরশীলতা হ্রাস পাবে। শিক্ষার্থীরা বড়জোর ২০-৩০% প্রশ্নের উত্তর মুখস্থ করে দিতে পারবে। বাকিটুকু দেয়ার জন্য তাকে ভাবা, কল্পনা ও অনুধাবন করতে হবে। প্রয়োগ ও বিচার বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীকে সৃজনশীল হতে হবে। মুখস্থ করা নির্মম পরিশ্রমের ব্যাপার। ছাত্রছাত্রীদের এটা খুবই কষ্ট দেয়। তাই এই মুখস্থনির্ভর পদ্ধতির পরীক্ষাকে তারা ভয় করে। তার বদলে মনের খুশিতে পাঠ্যবই পড়ে পরীক্ষা দিতে তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তা ছাড়া সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয় বুদ্ধি খাটিয়ে, নিজের মেধা ও চিন্তাশক্তিকে উদ্দীপ্তভাবে ব্যবহার করে। এতেও তারা আনন্দ পায়। তাই ইতোমধ্যে স্কুল পর্যায়ে সৃজনশীল প্রশ্ন ছাত্রছাত্রীদের কাছে খুবই প্রিয় হয়ে উঠছে। কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের কাছেও যে এটি প্রিয় ও আনন্দময় হবে, তাতে কোনো সন্দেহ নেই।
ভালো শিক্ষার্থী যার বুদ্ধি, চিন্তা ও কল্পনাশক্তি জাগ্রত আর সক্রিয়, পৃথিবীকে যে নিজের বিদ্যাবুদ্ধির আলোকে নতুনভাবে ব্যাখ্যা করতে সমর্থ। ফলে, পুরনো পৃথিবীকে পাল্টে নতুন পৃথিবীর জন্ম দেয়া সম্ভব হবে। শিক্ষার্থীরা নতুন এবং যুগোপযোগী এ পদ্ধতিটির সঙ্গে ধাপে ধাপে নিজেদের অভিযোজিত করে সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবে। আমরা আশা করব আমাদের শিক্ষাব্যবস্থায় সুবাতাস বইয়ে দেবার সম্ভাবনাময় এ সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সবার সহযোগিতায় সত্যিই সফল হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।