ক্রিকেট খেলতে ইংল্যান্ড যাচ্ছেন সাংসদরা

Seba Hot News
5সেবা ডেস্ক: 
ক্রিকেট যুদ্ধে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ব্যাট-বলের এই লড়াইয়ে মাঠে নামছেন না মাশরাফি বিন মর্তুজার দল ও ইয়ন মরগ্যানের দল। সাদা পোশাকে মুশফিকুর রহিমের দল ও অ্যালিস্টার কুকের দলও মাঠে নামছেন না। এই যুদ্ধে মাঠে নামছেন দু’দেশের সংসদ সদস্যরা। ইংল্যান্ডের সংসদ সদস্যদের বিপক্ষে ক্রিকেট ম্যাচ খেলতে সেখানে যাচ্ছেন বাংলাদেশের সংসদ সদস্যদের একটি দল। আগামী ২০মে ব্যাংক অব ইংল্যান্ডের মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডে সাসংদদের মুখোমুখি হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের, এমপি, নেতৃত্বাধীন দল। এ জন্য বাংলাদেশ দল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনও করেছে।
ইংল্যান্ডে ক্রিকেট ম্যাচ খেলা ছাড়াও লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মিডলেসেক্স ও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের মধ্যকার একটি ম্যাচ উপভোগ করবেন তারা।
বাংলাদেশ সাংসদ দল: নাজমুল হাসান পাপন (অধিনায়ক), চিফ হুইপ আ.স.ম ফিরোজ, খালিদ মাহমুদ চৌধুরি, নসরুল হামিদ বিপু, সাইফুজ্জামান চৌধুরি জাভেদ, নাইমুর রহমান দুর্জয়, ফাহিম গোলন্দাজ বাবেল, নাইম রাজ্জাক, নুরুন্নবি চৌধুরি শাওন, মাহফুজুর রহমান মিতা, আব্দুল ওয়াদুদ দারা, আনোয়ারুল আবেদিন তুহিন, ডিউক চৌধুরি, ফরহাদ হোসাইন ও শফিকুল ইসলাম শিমুল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান