ডাঃ জি এম ক্যাপ্টেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ঘরে
ঘরে শিক্ষার আলো নিশ্চিত করার লক্ষে বর্তমান সরকারের নানান প্রচেষ্টা বাস্তবায়নের জন্য কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভবোশঙ্কর বর্মা দূর্নীতির সঙ্গে হাত না মিলিয়ে দীর্ঘতার সঙ্গে দায়িত্ব
পালন করছেন। ফলে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে কুড়িগ্রাম। অনুসন্ধান সুত্রে জানা যায় সরকার নির্ধারিত ভর্তি ফিয়ের বাইরে এবং ২০১৬ সালের এস,এস,সি পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি আদায় করে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ১৯৪টি শিক্ষা প্রতিষ্ঠান। এ ব্যাপারে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড নির্দেশ দিয়েছেন ৭ই ফ্রেব্রুয়ারীর মধ্যে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার জন্য এবং ঐ সব প্রতিষ্ঠান গুলোতে অর্থ ফেরত দেওয়ার জন্য লিখিত চিঠি পর্যন্ত দেওয়া হয়েছিল কিন্তু কুড়িগ্রাম জেলার শিক্ষা প্রতিষ্ঠান ঐ তালিকায় নেই। এমনকি কুড়িগ্রাম জেলার কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই অভিযোগ নেই। বিশ্বস্থ সূত্রে আরও যায় যে,এস,এস,সি পরীক্ষা এবার দিনাজপুর বোর্ডের জেলা ভিত্তিক পাসের হার বিবেচনায় ৮ জেলার মধ্যে কুড়িগ্রাম সপ্তম, পাসের হার ৮৬ দশমিক ২৬ এবং দিনাজপুর জেলা অষ্টম স্থানে পাসের হার ৮৬ দশমিক ১৬। কিন্তু বিগত দিনে কুড়িগ্রাম শিক্ষার অবস্থা ছিল খুবই নাজুক। বিশেষ করে ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ব্যাপক। ফেলের হার ছিল উদ্যেগ জনক এ অবস্থা থেকে ক্রমে উন্নতি করণ করেন কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা ভবোশঙ্কর বর্মা কুড়িগ্রাম মাধ্যমিক শিক্ষা কার্যালয় যোগদান করার পর থেকে। তার ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে শিক্ষার মান অক্ষুন্ন রাখার জন্য সর্বদা যোগাযোগ রাখেন। এমন কি প্রত্তন্ত চর অঞ্চলের পর্যন্ত বিদ্যালয়ের খোজ খবর রাখেন। নিয়মিত পরিদর্শনে যান, সমস্যাবলি চিহ্ন করেন এবং সমাধানের আপ্রাণ চেষ্ঠা অব্যহত রাখেন। পাঠদান কার্যক্রম সম্পর্কে সর্বদা নজর দারী করেন। ফলে কুড়িগ্রাম জেলার শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে আলোর বর্তিকা ভবোশঙ্কর বর্মার হাত ধরে।
