ইকুয়েডরে ফের ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

Seba Hot News
20সেবা ডেস্ক: 
বুধবার ইকুয়েডরে রোসা জারাটে শহরে আবারও ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইকুয়েডরের মুইজন শহরের থেকে ৩৫ কিলোমিটার দূরে। গভীরতা ছিল ৩২ দশমিক ৪ কিলোমিটার।  ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়ে জানিয়েছেন, ভূমিকম্পের পরে কোন ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। খোঁজখবর নিতে লোক নিযুক্ত করা হয়েছে।  গত ১৬ এপ্রিল ইকুয়েডরের উপকূলে ৭.৮ মাত্রার আরও একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এতে প্রাণ হারায় প্রায় ৬ শতাধিক মানুষ, আহত হয় চার হাজার। এছাড়াও প্রচুর ভবন ধসে বিপর্যস্ত হয়ে পড়ে দেশটি। ঐ ধ্বংসযজ্ঞ থেকে এখনো পুরোপুরি পরিত্রান পায়নি ইকুয়েডরের মানুষ।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান