মোদির সঙ্গে কাজলের সাক্ষাতের কারণ

Seba Hot News
মোদির সঙ্গে কাজলের সাক্ষাতের কারণসেবা ডেস্ক: 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বলিউড তারকা কাজল। হিন্দুস্তান ইউনিলিভারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন কাজল। এটা অনেকেই জানেন। এবার সচেতনতামূলক ক্যাম্পেনের কাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলিউডের গুণী এ অভিনেত্রী।
‘হেল্প আ চাইল্ড রিচ ফাইভ’ নামের একটি প্রচারণায় তিনি এখন ব্যস্ত, যার মাধ্যমে শিশুদের হাত ধোওয়ার গুরুত্ব প্রচার করা হচ্ছে। পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে নিজস্ব মতামত এবং চিন্তাভাবনা জানাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন কাজল।
মোদির প্রচারণা উদ্যোগ ‘সাচ্‌ ভারত অভিযান’-ও এই প্রচারণার সঙ্গে সম্পৃক্ত। কাজল টুইটারে এ সাক্ষাতের ছবি প্রকাশ করে জানান, এ সাক্ষাতে তারা বিভিন্ন স্কুলে হাত ধোওয়ার ব্যবস্থা করার বিষয়ে আলাপ করেছেন।’
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান