ক্রিকেট ছেড়ে ভলিবলে আফ্রিদি!

Seba Hot News
ক্রিকেট ছেড়ে ভলিবলে আফ্রিদি! (ভিডিওসহ)সেবা ডেস্ক:   টি২০ বিশ্বকাপের পর ক্রিকেট থেকে দুরে বেশ ভালো সময়ই পার করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তার নিজস্ব সংগঠন (শহিদ আফ্রিদি ফাউন্ডেশন) থেকে তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সেই কর্মকান্ডের একটি অংশ হিসেবে তিনি আগোশ স্পেশাল চিলড্রেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করতে যান শুক্রবার। সেখানে তাকে বাচ্চাদের সঙ্গে ভলিবল খেলতে দেখা যায়।
আফ্রিদি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আগোশ স্কুল পরিদর্শনের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেন। যেখানে একটি ভিডিওতে তাকে বাচ্চাদের সঙ্গে ভলিবল খেলা বেশ উপভোগ করতে দেখা গেছে।
আফ্রিদির সংগঠনের মূল কথা হচ্ছে ‘হোপনটআউট’। তিনি দীর্ঘদিন ধরেই এ ধরনের সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। নিজ দেশের নীরক্ষরতা দুরীকরণে তার অদম্য প্রচেষ্টা প্রশংসনীয়ই বলতে হবে।
প্রসঙ্গত, এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে তোপের মুখে পড়েন আফ্রিদি। পরে তিনি টি২০ ক্রিকেট দলের নেতৃত্ব থেকে ইস্তফা দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান