ষড়যন্ত্রের সময়ও বাংলাদেশের পাশে ভারত ও মোদি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Seba Hot News
cfyzzajmসেবা ডেস্ক: 
একটি বিশেষ গোষ্ঠী যখন ইহুদীদের সঙ্গে হাত মিলিয়েছে, তখনও ভারত এবং সে দেশের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী বাংলাদেশের পাশে আছেন বলে উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ‍ মঙ্গলবার (২৪মে) মন্ত্রণালয়ের সামনে ভারতের দেওয়া দু’টি অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে এ কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলাসহ ভারতের কূটনীতিক, ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের (এনএফএফএফ) সভাপতি এস এম জাহাঙ্গীর,সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন ঘোষাল, চট্টগ্রামের মেয়র নাসির উদ্দিন।
অনুষ্ঠানে বাংলাদেশ সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তায় যে দুটি অ্যম্বুলেন্স দেওয়ার ঘোষণা দেন। সেই অ্যম্বুলেন্স দুটির মধ্যে একটি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের হাতে তুলে দেওয়া হয়। আরেকটি দেওয়া হয় ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনকে।
অ্যাম্বুলেন্স দু’টির চাবি বাংলাদেশের পক্ষে হস্তান্তর করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং ভারতের পক্ষে রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীলা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আমরা কৃতজ্ঞ ভারতের কাছে। সাবেক প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর কাছে, ভারতের জনগণের কাছে। যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের দুই কোটি শরনার্থীকে আশ্রয় দিয়েছিলেন। আমরা কৃতজ্ঞ ভারতের পার্লামেন্টে বার বার মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের জন্য কথা বলায়। তাদের জনগণ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করেছিলেন।
আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ মোদীকে। যিনি গত বছর আমাদের দেশে এসেছিলেন, তিনি বলেছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে তিনি কাজ করেছেন। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। মুক্তিযুদ্ধের সময় তাদের অবদান কী তা আমরা সবাই জানি। ভারত আমাদের দুর্দিনের বন্ধু।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সরকারকে পতনের জন্য ষড়যন্ত্র হচ্ছে। ইহুদীরা যখন ষড়যন্ত্র করছে তখন আমাদের দেশিওরা সেখানে হাত মেলাচ্ছে। সেই সময়ও ভারত পরীক্ষিত বন্ধু হিসেবে আমাদের পাশে আছে। আমি এ কারণে ভারতবাসী এবং ভারত সরকারকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
মন্ত্রী জানান, ভারতের সঙ্গে যে অভ্যন্তরীণ সমস্যা আছে তা আলাপ আলোচনার মাধ্যমে শেষ হবে।
ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাহসী সংগ্রাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গর্বিত।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান