ফেনীতে আ.লীগের দু’পক্ষের গোলাগুলি, আহত ১৫

Seba Hot News
fenniসেবা ডেস্ক: 
ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাতে দুই পক্ষের গোলাগুলিতে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার খায়েরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতাল ও সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও দলীয় সূত্র জানায়, চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট বাজারে আওয়ামী লীগ অফিসে সোমবার দুপুরে অবস্থান নেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এম এ হোসেন। এসময় দলের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের অফিসে গেলে উভয় প্রার্থীর বাকবিতণ্ডা হয়। এতে উভয়পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর রেশ ধরে বিকালে উত্তর চরমজলিশপুর গ্রামে আনারস মার্কার প্রচারণার সময় মাইক ভাঙচুর করে এম এ হোসেনের সমর্থকেরা। একপর্যায়ে গাড়িতে থাকা দুই প্রচারকর্মীকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে এলাকায় উত্তেজনা ও আতংক ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে চর বদরপুর গ্রামে আনোয়ার খায়েরের বাড়ি সংলগ্ন স্থানে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের গুলিতে আনোয়ার খায়েরসহ ১৫ জন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে নুরুল্লাহ (৩০), আবদুর রহিম (২৫), রফিক (৩৫), সাইমুন (২৩), দিদার (২২), হৃদয় (১৮), আজিম (২৩), শাহাদাত (২৫), হারুন (২২), বাহাদুর (২২) এর নাম জানা গেছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান