রৌমারীতে চার গাঁজাসেবি গ্রেপ্তার, একজনকে ছেড়ে দেওয়ায় নানা প্রশ্ন

Seba Hot News
সেবা ডেস্ক:  কুড়িগ্রামের রৌমারীতে গাঁজা সেবনের দায়ে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। যে বাড়িতে গাঁজার আসর চলা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে বাড়ির মালিক ওমর আলীকে পুলিশ রহস্যজনক কারণে থানা থেকে ছেড়ে দিয়ে বাকি তিনজনকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে। পুলিশের এমন আচরণে দাঁতভাঙ্গা বাজারে জনমনে নানা প্রশ্ন উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দাঁতভাঙ্গার ঝগড়ারচরের এ ঘটনাটি ঘটে।   পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ঝগড়ার চর গ্রামের ওমর আলীর বাড়িতে প্রতি রাতেই গাঁজার আসর বসে। ওই খবর পেয়ে থানার এসআই বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ওই বাড়িতে হানা দেয়। এ সময় পুলিশ বাড়ির মালিকসহ গাঁজা সেবনকারি হযরত আলী (৪০), এনামুল হক (২৫) ও ফজলুলক (৩০) কে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করে।  দাঁতভাঙ্গা বাজারের এলাকাবাসী অভিযোগ করেন, গাঁজা ব্যবসায়ী ওই বাড়ির মালিক ওমর আলীকে পুলিশ ধরে নিয়ে থানা থেকে ছেড়ে দিয়েছে। আসল ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ায় মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।   একজনকে ছেড়ে দিয়ে তিনজনকে জেলহাজতে প্রেরণ প্রসঙ্গে জানতে চাইলে এসআই বেলাল হোসেন জানান, যাকে ছেড়ে দেওয়া হয়েছে তার বয়স ৭০ এর কাছাকাছি। তাছাড়া সরকারি দলের স্থানীয় নেতাকর্মীদের চাপ ছিল ছেড়ে দেওয়ার জন্য।  এ ব্যাপারে রৌমারী থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম জানান, আমাকে তিনজন গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। ছেড়ে দেওয়ার বিষয়টি আমার জানা নেই। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান