দেড় বছরের ছেলেকে হত্যার কথা স্বীকার করলেন মা!

Seba Hot News
সেবা ডেস্ক:  দেড় বছরের আপন গর্ভজাত সন্তান নেহাল সাদিককে নিজের হাতে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন পাষণ্ড মা ফাহমিদা মীর। আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।

বুধবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান ওই নারীর জবানবন্দি রেকর্ড করে তাকে করাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে এ মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরখান থানার পরিদর্শক আলমগীর হোসেন আসামি ফাহমিদা মীরকে আদালতে হাজির করে ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন গণমাধ্যমকে বলেন, দেড় বছরের শিশু নেহাল সাদিককে তার মা ধারালো ছুরি দিয়ে হত্যা করেন। হত্যার পর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।
গত ১৮ এপ্রিল রাতে উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটির একটি বাসায় দেড় বছরের শিশু নেহাল সাদিক খুন হয়। এ সময় বাসায় থাকা শিশুর মা ফাহমিদাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এসময় তাঁর ঘাড়ের বাঁ পাশে কাটা ক্ষত চিহ্ন ছিল।
শিশু নেহালের বাবা সৈয়দ সাজ্জাদ হোসেন অভিযোগ করেন, ফাহমিদা তাদের একমাত্র সন্তানকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে ওই সময় সন্তান হত্যার অভিযোগ অস্বীকার করেন ফাহমিদা মীর। উল্টো বরং তিনি অভিযোগ করেন, তার স্বামীর নির্দেশে স্বামীর সহযোগীরা নেহালকে হত্যা করেছে।
এ ঘটনায় পরের দিন মঙ্গলবার রাতে শিশুর বাবা বাদী হয়ে ফাহমিদার বিরুদ্ধে হত্যা মামলা করেন।
ফাহমিদা মীরের এক নিকট আত্মীয়া নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, দিনের পর দিন স্বামীর পরকিয়া প্রেম সহ্য করতে না পেরে ফাহমিদা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। তবে আত্মঘাতি হওয়ার আগে সন্তানের ভবিষ্যত নিয়ে দুঃশ্চিন্তা তাকে মানসিকভাবে অসুস্থ করে তোলায় মা হয়ে তিনি এই অস্বাভাবিক ও নিষ্ঠুর ঘটনার জন্ম দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান