সাকিব-মুস্তাফিজের সামনে বাঁচা-মরার ম্যাচ

Seba Hot News
সেবা ডেস্ক:
সাকিব-মুস্তাফিজের সামনে বাঁচা-মরার ম্যাচ
 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাঁচা-মরার ম্যাচে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রবাদের মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের কলকাতার নাইট রাইডার্স। ইডেন গার্ডেনসে রবিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি।
নকআউট পর্বে খেলতে হলে এদিন সাকিবের কলকাতাকে জিততে হবে মুস্তাফিজের হায়দ্রাবাদের বিপক্ষে। পয়েন্টের হিসেবে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান কেকেআরের। অন্যদিকে শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে অনেকটাই প্লে-অফ নিশ্চিত হয়েছে ‍মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রবাদের। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সানরাইজার্সের অবস্থান এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। যে কারণে এ ম্যাচ জিতে সরাসরি প্লে-অফে যেতে চায় তারা।
সেই হিসেবে দুই দলের জন্যই এই ম্যাচটি যে গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান