বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি

Seba Hot News
সেবা ডেস্ক:  লেখক, প্রকাশক ও ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের ছয় সদস্য যাতে কোনভাবেই দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টসহ বিভিন্ন সীমান্ত এলাকাজুড়ে আজ শনিবার সকাল থেকে সর্বচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী প্রত্যেক পাসপোর্টযাত্রীকে সতর্কতার সাথে নাম-পরিচয় যাচাই করে তাদের যাতায়াতের অনুমতি দিচ্ছে ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ। এদিকে বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকাজুড়ে সর্বোচ্চ সতর্কতা অবস্থা জোরদার করা হয়েছে বিজিবির পক্ষ থেকে।
এ ব্যাপারে বেনাপোল  ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আনসারুল্লাহ বাংলা টিমের মোস্ট ওয়ান্টেড ৬ সদস্য যাতে নাম-ঠিকানা গোপন করে ভারতে পালাতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতি দিন প্রায় ২ থেকে ৩ হাজার পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকেন।
তিনি আরো জানান, আনসারুল্লাহ বাংলা টিমের ছয় সদস্য শরীফ, সেলিম, সিফাত, রাজু, সিহাব ও সাজ্জাদ ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে যাতে ভারতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিখিত নির্দেশনা পাওয়ার পরপরই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, বাংলাদেশ থেকে যাতে আনসারুল্লাহ বাংলা টিমের কোন সন্ত্রাসী পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় বাড়তি সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হযেছে। নজরদারি বাড়াতে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত ছয়জনকে ধরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন অংকে মোট ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান