মেঘনায় দুই বালুবাহী কার্গোডুবি, নিখোঁজ ৪

Seba Hot News
সেবা ডেস্ক:  ভোলার মেঘনা নদীতে আজ শনিবার সকালে বালুবাহী দুটি কার্গো ডুবে গেছে। এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছে। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে বালুবাহী ওই কার্গো দুটি ডুবে যায়।
স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে ওঠে। এর প্রভাবে আজ শনিবার দিনভর ভারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে থাকে। ওই সময়ে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের বালুভর্তি দুটি কার্গো বরিশাল থেকে ভোলার ইলিশা মেঘনা নদী ভাঙন রোধের কাজের এলাকায় আসছিল। সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার কাছাকাছি সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে ঝোড়ো বাতাসে বালুভর্তি কার্গো দুটি ডুবে যায়। ডুবে যাওয়া কার্গো দুটিতে থাকা চারজনের মধ্যে সবাই নিখোঁজ রয়েছেন। এর মধ্যে রফিক মিয়া ও মিরাজের নাম জানা গেছে।
ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির এ খবর নিশ্চিত করে জানান, নিখোঁজ চারজনের নাম পাওয়া যায়নি। তবে, নিখোঁজ ব্যক্তিদের খোঁজ নেওয়া হচ্ছে। 
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ভোলার উপবিভাগীয় প্রকৌশলী মো. ইউনুছ বলেন, "শনিবার সকালে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের বালুভর্তি দুটি কার্গো বরিশাল থেকে ভোলার ইলিশা মেঘনা নদী ভাঙন রোধের কাজের এলাকায় আসার সময় মিসিং হয়েছে। এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছে। তবে, কার্গো দুটি ডুবে গেছে কিনা সেটা বলতে পারছি না।
জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন জানান, মেঘনায় পাউবোর ঠিকাদারের একটি বালুবাহী কার্গোডুবির খবর তিনি শুনেছেন। তবে, মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান