বকশীগঞ্জে ইউএনও সুব্রত পালের হস্তক্ষেপে মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ 

জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে শারমীন আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী। শারমীন আক্তার বাট্টাজোড় বীরগাঁও কে.আর.আই ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

জানা গেছে, বুধবার রাতে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ঝুড়ার পাড় গ্রামের সোনাহার আলীর শিশু কন্যা শারমীনের বিয়ে হচ্ছে এমন খবর পাওয়ার পর বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুব্রত পাল বাল্যবিয়েটি বন্ধ করে দেন। 

এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুব্রত পাল বলেন, এ উপজেলায় বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে সিংহভাগ সাফল্যের পথে এগিয়েছি আমরা।
সকলের সহযোগিতায় আমরা বকশীগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে শূন্যের কোঠায় আনা হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান