দেওয়ানগঞ্জে বিএনপির প্রার্থীদের পক্ষে সাবেক এমপি মিল্লাতের গণসংযোগ

G M Fatiul Hafiz Babu

জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ

জামালপুরের দেওয়ানগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।

২১ মে শনিবার তিনি উপজেলার ডাংধরা ইউনিয়নের বিএনপির প্রার্থী আবদুস ছালাম, চর আমখাওয়া ইউনিয়নের প্রার্থী অধ্যাপক নুরুল ইসলাম, হাতিভাংগা ইউনিয়নে আবু হানিফ, চুকাইবাড়ী ইউনিয়নে রফিকুল ইসলাম, বাহাদুরাবাদ ইউনিয়নে ছইম উদ্দিন ও দেওয়ানগঞ্জ ইউনিয়নে আলহাজ্ব লিয়াকত আলীর প্রার্থীর পক্ষে প্রচারণা চালান।

গণসংযোগের সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

 আগামি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান জেলা বিএনপির সাবেক সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত ।
প্রচারণা চলাকালে বিএনপির কর্মীরা মিছিলে মিছিলে মুখোরিত করে তুলেন।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ চন্দ্র, বিএনপি নেতা আবদুর রশিদ সাদা, পৌর বিএনপির নেতা একেএম মুছা, বিএনপি নেতা মনিরুল ইসলাম সহ উপজেলা বিএনপির অন্যান্য নেতা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা উপসি'ত ছিলেন।

উল্লেখ্য, আগামি ২৮ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান