সেবা ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার (২১ মে) দুপুরে বরিশাল-চট্টগ্রাম উপকূলে আঘাত হেনেছে। আঘাত হানার ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি পুরোপুরি উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
‘রোয়ানু’ উপকূল অতিক্রম শুরু করায় চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং কক্সবাজার বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
শনিবার দুপুর ১২টার পর্যবেক্ষণ অনুযায়ী বিশেষ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এর আগে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, ঘূর্ণিঝড়টি শনিবার দুপুর বা বিকেল নাগাদ বরিশাল ও চট্টগ্রামের উপকূলে আঘাত হানতে পারে। ‘রোয়ানু’ প্রভাবে শনিবার ভোর থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া শুরু হয়।
ঝড়ে চট্টগ্রাম ভোলা ও পটুয়াখালীতে ঘর ও গাছচাপায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে বৃহস্পতিবার আবহাওয়াবিদরা এর নাম দেন ‘রোয়ানু’।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডপলার রাডার, ইকো ও আবহাওয়া উপাত্ত বিশ্লেষণ থেকে দেখা যায়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
শনিবার সকাল ৯টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ১৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়ের জন্য শুক্রবার অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। উপকূলীয় জেলাগুলোর সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
৭ নম্বর বিপদ সংকেতের মানে হলো- বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে নিপতিত। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ৬২ থেকে ৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরের উপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান শুক্রবার গভীর রাতে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ‘ঘূর্ণিঝড়টি মাঝারি মানের। এটি শক্তি সঞ্চয় করছে না আবার দুর্বলও হচ্ছে না। এটি বিকেলের মধ্যে বাংলাদেশের বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। উপকূলে আঘাত হানার পর এগোতে এগোতে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ফেলবে।’
খুলনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম কক্সবাজারের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ৩ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজারের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর জন্য ৬ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা ও এর অদূরবর্তী দ্বীপ, চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উপকূলীয় জেলা ও অদূরবর্তী দ্বীপ, চরের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় ভারি থেকে অতি ভারি বৃষ্টিসহ ৬২ থেকে ৮৮ কিলোমিটার বেড়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
অতি ভারি বৃষ্টি, পাহাড় ধ্বস
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে শুক্রবার রাত ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর।
অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছিল আবহাওয়া বিভাগ। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে মা-ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী ছাড়া প্রায় সারাদেশেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার রাত থেকে বৃষ্টি হওয়ায় জলাবদ্ধ হয়েছে পড়েছে ঢাকার বিভিন্ন এলাকা। শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, সেখানে ১৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার দুপুর ১টা পর্যন্ত ঢাকায় ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।