ভুরুঙ্গামারীতে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ

ভুরুঙ্গামারীতে আনন্দঘন পরিবেশে ৭টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদসস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ হলরুমে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম।

এর আগে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী।

 শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মামুন ভুইয়া, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান ইয়াসিন আলী, ফরিদা পারভিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিরাজ,

 অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম, নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার গণ। উল্লেখ্য উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ছিটমহলের কারনে ৩টি ইউনিয়নের ভোট গ্রহন স্থগিত রয়েছে। ইউপি চেয়ারম্যানদের শপথ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতহয়েছে।


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান