অল্প সময়ে তৈরি করে ফেলুন মজাদার কাঁচা আমের টক ঝাল ঝুরি আচার

Seba Hot News
st-01
সেবা ডেস্ক:  ভাতের সাথে টক, ঝাল আচার খেতে দারুন লাগে। খিচুড়ির সাথে একটুখানি আচার হলে আর কিছুই লাগে না। অনেকে মনে করেন আমের টক আচার তৈরি করা বেশ ঝামেলার। আর এত ঝামেলা সহ্য করে অনেকেই আচার তৈরি করতে চান না। তাদের জন্য আজকের এই রেসিপি। খুব সহজে, অল্প সময়ে তৈরি করে নিতে পারেন আমের মজাদার টক ঝাল আচার।


উপকরণ:
১টি কাঁচা আম
৫ টেবিল চামচ তেল
১/২ চা চামচ সরিষা
কারি পাতা
১ চিমটি হিং
১/৪ চা চামচ মেথি গুঁড়ো
২ টেবিল চামচ মরিচ গুঁড়ো
লবণ
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
প্রণালী:
১। প্রথমে আম ভাল করে ধুয়ে খোসাসহ কুচি করে নিন।
২। তারপর প্যানে তেল দিন। তেল কিছুটা বেশি পরিমাণে দিতে হবে, এতে আচার ভাল থাকবে।
৩। তেল গরম হয়ে আসলে এতে সরিষা, কারি পাতা দিয়ে কিছুক্ষণ ভাজুন।
৪। ভাজা হয়ে গেলে এতে হিং দিয়ে দিন।
৫। চুলা নিভিয়ে তেল ঠান্ডা করার জন্য রাখুন।
৬। তেল ঠান্ডা হয়ে আসলে এতে কাঁচা আমের কুচি, মেথি গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৭। ব্যস তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুরি আচার।
টিপস:
১। কাঁচা আমের ঝুরি আচারটি ১৫ দিন পর্যন্ত রাখতে পারবনে।
২। আস্ত সরিষা ব্যবহার করার কারণে সরিষা বাটা ব্যবহার করার প্রয়োজন নেই।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান