বকশীগঞ্জে তিন গরু চোর আটক

G M Fatiul Hafiz Babu
জামালপুরের বকশীগঞ্জে অপু আকন্দ, হাবি মিয়া, ও হামিদ নামে তিন গরু চোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
সোমবার রাতে মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

জানাগেছে, রাতে গরু চুরি করে নেয়ার পথে আটক করে এলাকাবাসী পুলিশে দেয়।

আটককৃতরা হলো পৌর শহরের সর্দারপাড়া আইয়ূব আলীর ছেলে অপু আকন্দ (৩০) মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে হামিদ (৩৮) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে হাবি মিয়া (৪০)।

ওসি আসলাম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে চুরি আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান