তিন হাসপাতালের ৭ লাখ টাকা জরিমানা

Seba Hot News
14

সেবা ডেস্ক: 

টঙ্গীতে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে আবেদা মেমোরিয়াল হাসপাতাল ও সন্ধানী ডায়েগনেস্টিক কমপ্লেক্স এবং ফাতেমা জেনারেল হাসপাতালকে জরিমানা ৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ এ জরিমানা করেন। র‌্যাব -১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউল ইসলাম জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ এবং এএসপি মো. মুহিত কবীর সেরনিবাযাতের নেতৃত্বে র‌্যাব-১ এর একটি দল টঙ্গী রোডস্থ আবেদা মেমোরিয়াল হাসপাতালে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা ও সন্ধানী ডায়েগনেষ্টিক কমপ্লেক্সে যথাযথ প্যাথলজি রিপোর্ট তৈরি না করার অপরাধে ১ লাখ টাকা এবং ফাতেমা জেনারেল হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ ও ল্যাব টেকনিশিয়ানের সার্টিফিকেট না থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পলিচালক একেএম আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান