সরকারি প্রাথমিকে নিয়োগ হবে ৩৪৪০ শিক্ষক

Seba Hot News
সেবা ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে তিন হাজার ৪৪০জনকে নিয়োগ দেবে সরকার। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জানানো হয়, প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য মুক্তিযোদ্ধা কোটায়  ৩ হাজার ৪৪০ জনকে শূণ্য পদে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।আগামী ৩০ মে সকাল সাড়ে ১০টা থেকে ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া দেশের ৬১ জেলার প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।প্রাথমিক
শিক্ষা অধিদফতর (www.dpe.com.bd) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mpopme.gov.bd) গিয়ে আগ্রহীরা আবেদন করতে পারবেন।এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পুরুষ প্রার্থীদের

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।আর নারী প্রার্থীদের উচ্চ মাধ্যমিক বা
সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।  
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান