আসন্ন পবিত্র রমজান মাসের মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে দাম নির্ধারণ করে দিয়েছে

Seba Hot News
রমজানে গরুর কেজি ৪২০, খাসি ৫৭০ টাকাসেবা ডেস্ক:

আসন্ন পবিত্র রমজান মাসের মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
রমজানে প্রতি কেজি গরুর মাংস ৪২০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি কেজি মহিষের মাংস ৪০০ টাকা, খাসি ৫৭০ টাকা এবং ভেড়া ও বকরির মাংস বিক্রি হবে ৪৭০ টাকায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে বৃহস্পতিবার (২৫ মে) মেয়র সাঈদ খোকনের সঙ্গে মাংস ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, মাংস বিক্রির এই মূল্য সারা দেশে অনুসরণ করা হবে। এর চেয়ে বেশি মূল্যে মাংস বিক্রি করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িত বিক্রেতাকে জরিমানা করা হবে। ২৬ রমজান পর্যন্ত নির্ধারিত এই মূল্য বহাল থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান প্রমুখ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান