সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ২২ মে রোববার পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় কর্তৃক আয়োজিত পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষক, শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান , শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সহ ১৪ টি ক্যাটাগরিতে বিজয়ীকে মোট ৫৬ জনকে পুরস্কার ও তাদের প্রত্যেককে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুব্রত পাল।
পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসময় উপসি'ত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছানোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বিজয়ী প্রতিষ্ঠান চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, শ্রেষ্ঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুজ্জামান, শ্রেষ্ঠ শ্রেণি আশরাফুল আলম প্রমুখ ।