সেবা ডেস্ক: দৈনিক সর্বোচ্চ ৬০ হাজার যানবাহন চলাচল করতে পারবে ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কে। প্রকল্পের নকশাও করা হয়েছে সে অনুযায়ী। এক্ষেত্রে মহাসড়কটির সক্ষমতা ধরা হয়েছে ২০৩০ সাল পর্যন্ত। তবে মহাসড়কটিতে চলাচলকারী যানবাহনের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে ২০২০ সালেই সক্ষমতা হারাবে ঢাকা-চট্টগ্রাম চার লেন। এমন তথ্যই উঠে এসেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাম্প্রতিক সমীক্ষায়।
চট্টগ্রামের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেয়া হয় ২০০৬ সালে। সে সময় গাড়ি চলাচলের প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয় বছরে ৬ শতাংশ। এর ভিত্তিতে বিস্তারিত নকশা প্রণয়ন শেষে ২০১০ সালে প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্প গ্রহণকালে মহাসড়কটিতে যানবাহন চলাচল করত দৈনিক গড়ে সাড়ে ১৬ হাজার। এর অর্ধেক ছিল ট্রাক ও কাভার্ড ভ্যান। ৬ শতাংশ হারে বৃদ্ধি হিসাবে নিলে ২০২২ সালে মহাসড়কটিতে যানবাহন চলাচল করবে ৪০ হাজার। ২০৩০ সালে তা ৬০ হাজারে পৌঁছার কথা। এটিই মহাসড়কটিতে যানবাহন চলাচলের সর্বোচ্চ সক্ষমতা।
তবে গত বছর পরিচালিত সওজের সমীক্ষা বলছে, গত পাঁচ বছরে গড়ে ৮-১০ শতাংশ হারে বেড়েছে গাড়ির সংখ্যা। এতে ২০১৫ সালেই মহাসড়কটিতে যানবাহন চলাচল দৈনিক ৪০ হাজারে পৌঁছবে। ২০২০ সালে মহাসড়কটিতে চলাচলকারী যানবাহনের সংখ্যা দাঁড়াবে দৈনিক গড়ে ৬০ হাজার। এ হিসাবে আগামী পাঁচ বছরেই প্রকল্পের সক্ষমতা শেষ হয়ে যাবে। যদিও এক দশক ধরে দ্রুত চার লেনের কাজ শেষ করার দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা।
জানতে চাইলে ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের পরিচালক মো. আফতাব হোসেন খান বণিক বার্তাকে বলেন, গত কয়েক বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বাড়ছে স্বাভাবিকের চেয়ে বেশি হারে। ৬ শতাংশ হারে যানবাহন চলাচল বাড়বে ধরে নিয়ে প্রকল্পের নকশা করা হয়েছিল। তবে বর্তমানে কোনো কোনো বছর তা ১০ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। এর মূল কারণ বৈদেশিক বাণিজ্য তথা আমদানি-রফতানি বৃদ্ধি। এতে মহাসড়কে চলাচলকারী ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনারবাহী ট্রেইলার দ্রুত বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে ২০২০ সালের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সক্ষমতা শেষ হয়ে যাবে। এক্ষেত্রে একমাত্র উপায় এ রুটে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা। তা না হলে চার লেনও আগের অবস্থায় ফিরে যাবে।
সমীক্ষা অনুযায়ী, ২০১৫ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৈনিক চলাচলকারী যানবাহনের মধ্যে প্রায় ৩০ হাজার ছিল ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রেইলার। এছাড়া বাস ছিল চার হাজার এবং ব্যক্তিগত ও অন্যান্য যানবাহন ছয় হাজার। ২০২০ সালে পণ্যবাহী যানবাহন বেড়ে দাঁড়াবে ৪৮ হাজারে। এ সময় নাগাদ মহাসড়কটিতে বাস ও অন্যান্য যানবাহন চলাচল করবে যথাক্রমে পাঁচ হাজার ও সাত হাজার।
সমীক্ষা বলছে, ২০৩০ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৈনিক চলাচলকারী যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় এক লাখ। এর মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যাই হবে প্রায় ৭০ হাজার। আর ২০৩৫ সালে এ মহাসড়কে চলবে দৈনিক গড়ে ১ লাখ ১৮ হাজার ও ২০৪০ সালে ১ লাখ ২৯ হাজার যানবাহন। এত সংখ্যক যানবাহন চলাচলের জন্য এক্সপ্রেসওয়ে নির্মাণ ছাড়া বিকল্প নেই।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শামছুল হক বলেন, মহাসড়ক দুই থেকে চার, চার থেকে ছয় বা আট লেনে উন্নীতকরণ কখনই সমাধান নয়। উপরন্তু এ দেশে বিদ্যমান মহাসড়কের পাশে বাজার, শিল্পপ্রতিষ্ঠান ইত্যাদি রয়েছে। দ্রুতগতির যানবাহনকেও চলতে হয় ধীরগতির যানবাহনের পাশাপাশি। এতে কখনই কাঙ্ক্ষিত গতিতে যানবাহন চলাচল করতে পারে না। এজন্য টেকসই সমাধানের পথে যেতে হবে। মহাসড়কে লেনের সংখ্যা না বাড়িয়ে এক্সপ্রেসওয়ে বা অ্যাকসেস কন্ট্রোলড সড়ক নির্মাণ করতে হবে। বিকল্প হিসেবে রেলপথও দ্রুত উন্নত করতে হবে। এতে সড়কপথে যানবাহনের চাপ কমবে। ভারত, চীনসহ বিভিন্ন দেশ এখন তা-ই করছে।
১৯৯৫ সালে গোমতী সেতু উদ্বোধনের পর সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগত ৪ ঘণ্টা। যানবাহনের চাপ বাড়তে থাকায় এ পথে যাতায়াতে সময়ও ক্রমে বাড়তে থাকে। ২০০৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৬ ঘণ্টায়। যানবাহনের চাপ আরো বাড়বে বিধায় সে সময় বিদ্যমান মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের প্রক্রিয়া শুরু করা হয়। এজন্য ২০০৬ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প গ্রহণ করে সরকার।
২০০৬-এ শুরু করে ২০১২ সালের মধ্যে ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ শেষ করার কথা ছিল। সে সময় প্রকল্পটির ব্যয় ধরা হয় ২ হাজার ১৬৮ কোটি ৩৮ লাখ টাকা। পরে প্রকল্পের মেয়াদ চার দফা বাড়িয়ে ২০১৬ সালের ডিসেম্বর ধরা হয়েছে। পাশাপাশি প্রকল্প ব্যয়ও তিন দফা বাড়ে। সর্বশেষ
হিসাবে, ঢাকা-চট্টগ্রাম চার লেন নির্মাণে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮১৬ কোটি ৯৪ লাখ টাকা। সওজের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটির মূল চার লেনের কাজ শেষ হওয়ার পথে। বর্তমানে চার লেনের মহাসড়কে নির্মিত সেতুগুলোর সংযোগ সড়কের কার্পেটিংয়ের কাজ চলছে। সড়ক বিভাজক ও রোড মার্কিং এখনো শেষ হয়নি। আগামী মাসেই এগুলো শেষ হওয়ার কথা। তবে প্রকল্পের আওতায় তিনটি রেল ওভারপাসের কাজ এখনো বাকি রয়েছে। এগুলো শেষ করতে আরো ছয়-সাত মাস লাগতে পারে।
প্রকল্প পরিচালক মো. আফতাব হোসেন খান এ প্রসঙ্গে বলেন, মূল কাজ শেষে আগামী মাসে চার লেন উদ্বোধন করা হবে। তবে সেতুগুলো শেষ হতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। এর মধ্যে ঠিকাদাররা কাজ শেষ করতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে চুক্তি বাতিল ও জরিমানা করা হবে। সেক্ষেত্রে অবশিষ্ট কাজ শেষ করা হবে বিকল্প ব্যবস্থায়।