ঘুমন্ত স্বামীর চোখে ফেভিকল ঢেলে দিয়েছেন স্ত্রী

Seba Hot News

ঘুমন্ত স্বামীর চোখে ফেভিকল ঢেলে দিয়েছেন স্ত্রীসেবা ডেস্ক:  সামান্য কথা কাটাকাটি হয়েছিল স্ত্রীর সঙ্গে। তার জেরে স্ত্রী রেগে গিয়ে স্বামীর চোখে লাগিয়ে দিলেন ফেভিকল আঠা। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলার কারাহিয়া গ্রামে। অসুস্থ অবস্থায় ওই ব্যক্তি বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি। ওই ব্যক্তির নাম সন্তোষ বিশ্বকর্মা। তাঁর স্ত্রীর নাম বিজয়লক্ষ্মী।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। বিজয়লক্ষ্মীর সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয় সন্তোষবাবুর। তারই জেরে ঘুমন্ত অবস্থায় সন্তোষ বিশ্বকর্মার চোখে ফেভিকল লাগিয়ে দেন তাঁর স্ত্রী।
প্রথমে কিছু না বুঝলেও সকালে ঘুম থেকে উঠে পুরো ব্যাপারটি বুঝতে পারেন সন্তোষবাবু। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পর থেকেই পলাতক স্ত্রী। তবে তাঁর বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ দায়ের করেননি সন্তোষ বিশ্বকর্মা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান