আফগানিস্তানে নতুন তালেবান নেতার নাম ঘোষণা

Seba Hot News
আফগানিস্তানে নতুন তালেবান নেতার নাম ঘোষণাসেবা ডেস্ক: 
 আফগানিস্তানের তালেবান তাদের নতুন নেতার নাম ঘোষণা করেছে। নতুন নেতা হিসেবে মওলায়ি হিবাতুল্লাহ আকুন্দাজার নাম ঘোষণা করেছে তারা। মার্কিন ড্রোন হামলায় মোল্লা আক্তার মনসুর নিহত হওয়ার পর এ নাম ঘোষণা করলো তালেবান। খবর বিবিসি।
উল্লেখ্য, শনিবার (২১ মে) পাকিস্তানে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লা আক্তার মনসুর নিহত হন। তবে তার নিহতের বিষয়টি অস্বীকার করে তালেবান। নতুন নেতার নাম ঘোষণার মধ্য দিয়ে তার মৃত্যুর বিষয়টি প্রকারান্তে স্বীকার করে নিয়েছে তারা।
২০১৫ সালের জুলাই মাসে তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর নিহত হলে মনসুর নতুন নেতা নির্বাচিত হন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, মনসুর মার্কিন যুক্তরাষ্ট্রে হামলার জন্য প্রায়ই হুমকি দিতেন।
এদিকে এ ড্রোন হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, ‘এই ধরনের হামলার মাধ্যমে পাকিস্তানের সার্বভৌমত্বের উপর স্পষ্ট আঘাত করা হয়েছে।’
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান