কবি নজরুলের সমাধিতে ফুলেল শ্রদ্ধা

Seba Hot News
কবি নজরুলের সমাধিতে ফুলেল শ্রদ্ধা


সেবা ডেস্ক: 

 ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে বাঙালি জাতি শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে।
কবির মাজারে বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রী-ছাত্রীদের নিয়ে কলা ভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোভাযাত্রা কারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল পৌনে ৭টা থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কবি পরিবার, নজরুল একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় ফুলে ফুলে ছেয়ে গেছে কবির সমাধি। শুধু সাংগঠনিকভাবে নয় অনেকে একা একটা গোলাপ হাতে এনে কবির সমাধিতে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, আমাদের সাম্প্রদায়িকতা রোধ করে এগিয়ে যেতে হবে। এটা জাতীয় কবির স্বপ্ন ছিল।
এ সময় কবি নজরুলের নাতনি মিষ্টি কাজী বলেন, শুধু একদিনই দাদুকে স্মরণ করলে হবে না, সারা বছর তাকে স্মরণ করার ব্যবস্থা করা উচিত।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান