খোঁজ মিললো ৪ বাঙালি পর্বতারোহীর

Seba Hot News
সেবা ডেস্ক: অবশেষে নিখোঁজ চার বাঙালি পর্বতারোহীর খোঁজ মিলেছে। এভারেস্ট শৃঙ্গের কাছ থেকেই তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিরা হলো- সুভাষ পাল, সুনীতা হাজরা, পরেশ নাথ এবং গৌতম ঘোষ।
অত্যধিক ধকলে অসুস্থ হয়ে পড়েছেন সুভাষ পাল ও সুনীতা হাজরা। গত তিনদিনে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রেখে নজির গড়েন সাত বাঙালি। এভারেস্টের পথে পা বাড়ান আরও চার বাঙালি পর্বতারোহী।
শুক্রবার সন্ধ্যা ৭টায় ক্যাম্প ফোর থেকে শৃঙ্গের দিকে পা বাড়ান সুভাষ পাল, সুনীতা হাজরা, গৌতম ঘোষ ও পরেশ নাথ। শনিবার বেলা সাড়ে ১১টায় সামিট করার চেষ্টা করেন তারা।
তারপর থেকেই তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। চব্বিশ ঘণ্টা পেরিয়ে যেতে বাড়তে থাকে উদ্বেগ। অক্সিজেনে ফুরিয়ে বিপদ ঘনিয়ে আসেনি তো! চরম উৎকণ্ঠা গ্রাস করে তাদের পরিবারকে। অবশেষে মিলল স্বস্তি। শৃঙ্গের কাছ থেকেই উদ্ধার করা হয় চার বাঙালি পর্বতারোহীকে। কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন সুভাষ পাল ও সুনীতা হাজরা।
উদ্ধারের খবর পেয়ে চার পরিবারে খুশির ছোঁয়া। চরম অর্থাভাব। তবুও শিখর ছোঁয়ার স্বপ্নটা ছিল। স্বপ্নকে বাস্তব করতে কার্যত ভিক্ষা করেছেন বাঁকুড়া শহরের সুভাষপল্লি এলাকার বাসিন্দা সুভাষ পাল।
দু’হাজার চৌদ্দতে ভূমিকম্পের কারণে ফিরে আসতে হয় সুভাষ পালকে। দু’হাজার পনেরোয় ছন্দা গায়েনের সঙ্গী ছিলেন তিনি। অনেকটা এগিয়েও তুষার ঝড়ের কারণে তাকে ফিরে আসতে হয়। একই ছবি সুনীতা এবং পরেশের পরিবারেও। এ দিনের খবর স্বস্তি দিয়েছে তাদের। পদে পদে বিপদ। তবুও লড়াই থামবে না ওদের। অদম্য ইচ্ছাশক্তি এবং জেদের কাছে হার মানে দুর্গম এভারেস্ট।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান