অবশেষে স্তন কর্তনের ঘটনায় আলোচিত চিকিৎসক গ্রেফতার

G M Fatiul Hafiz Babu

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:



ভুল চিকিৎসার দায়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শরীফুল ইসলাম শরীফকে শেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।



গত ২০ মে শুক্রবার দুপুরে শহরের নারায়ণপুর এলাকার ব্যক্তিগত চেম্বার থেকে শ্রীবরদী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মামলাটির তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন ডা. শরীফুল ইসলাম শরীফকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।



সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম শরীফ ও ময়মনসিংহের কুন্ডু প্যাথলজির মালিক অধ্যাপক ডা. কেকে কুন্ডুর বিরুদ্ধে শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ভুতনীপাড়া গ্রামের মো. সোলাইমান মিয়া শ্রীবরদী থানায় একটি মামলা রেকর্ড করেন।



মামলায় ওই দুই চিকিৎসকরে বিরুদ্ধে তার স্ত্রীর স্তনের ফোঁড়াকে টিউমার বলে ভয় দেখিয়ে রোগীর কাছ থেকে মোট অঙ্কের টাকা নিয়ে স্তন কেটে ফেলার অভিযোগ করা হয়।

গত বছরের ২০ ডিসেম্বর শেরপুর সিআর আমলী আদালতে ওই দুই চিকিৎসককে আসামি করে দায়ের করা অভিযোগটি আদালত আমলে নিয়ে শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে মামলা গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে গত ৪ জানুয়ারি শ্রীবরদী থানায় মামলাটি রেকর্ড করা হয়।



কিন্তু এত কিছু সত্তেও চিকিৎসক ডা. শরিফুল ইসলাম শরীফ আদালত থেকে কোন প্রকার জামিন না নিয়েই ঢাকা থেকে শেরপুর এসে ব্যক্তিগত চেম্বারে নিয়মিত রোগী দেখছিলেন।

 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান