মাওয়ের সাংস্কৃতিক বিপ্লব ‘ভুল’ ছিল

Seba Hot News
20সেবা ডেস্ক: 
সাংস্কৃতিক বিপ্লব নিয়ে নীরবতা ভাঙলো চীন। দেশে ও বিদেশে নানামুখী গুঞ্জনের মুখে বিপ্লবের ৫০ তম বার্ষিকী শুরুর একদিন পর কমিউনিস্ট পার্টির মুখপত্র ইংরেজি দৈনিক পিপলস ডেইলিতে ছোট্ট মন্তব্য ছাপা হয়। এই মন্তব্যের মাধ্যমে নীরবতা ভাঙ্গে চীনা সরকার। সোমবার ছাপা হওয়া ওই মন্তব্যে বলা হয়, সাংস্কৃতিক ওই বিপ্লব ছিল বড় ধরনের ‘ভুল’।ওই মন্তব্যে আরো বলা হয়, সাংস্কৃতিক ওই বিপ্লব চীনা সমাজ ব্যবস্থায় মারাত্মক ক্ষতের সৃষ্টি করেছে।ইতিহাসের অভিজ্ঞতায় ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে, সাংস্কৃতিক ওই বিপ্লব ছিল সম্পূর্ণ ভ্রান্ত এক তত্ত্ব। এটা বিপ্লব ছিল না, ভবিষ্যতেও কোন বিবেচনায় বিপ্লব হিসেবে স্বীকৃতি পাবে না কিংবা সামাজিক অগ্রগতিতেও সাংস্কৃতিক এ বিপ্লব ভুমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয় ওই মন্তব্যে। সাংস্কৃতিক এ বিপ্লব নিয়ে সাম্প্রতিক সময়ে সরব নয় চীনা সরকার। কয়েক দশক আগেই কমিউনিস্ট পার্টি সাংস্কৃতিক এ বিপ্লবের তত্ত্ব ঝেড়ে ফেলে দিয়ে বলেছে, অতীতমুখীতার সঙ্গে পার্টি আর নেই। সেই থেকে উপেক্ষিত বিংশ শতাব্দির আলোড়িত এ বিপ্লব বার্ষিকী। তবে এ বছর দলের মুখপত্র হিসেবে পরিচিত পত্রিকায় এ বিপ্লবকে তুলে ধরা হয়েছে নেতিবাচক দৃষ্টিভঙ্গী থেকে।
বিংশ শতাব্দীর ষাটের দশকের মাঝামাঝি এ সাংস্কৃতিক বিপ্লবের ডাকা দেন কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং। এ নেতার ডাকে ১৯৬৬ সালের ১৬ মে এ সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়। চলে টানা এক দশক। রাজনৈতিক এবং অধিকার প্রতিষ্ঠায় সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্য থেকে সাংস্কৃতিক এ বিপ্লবের ডাক দিয়েছিলেন মাও। তবে এ নিয়ে সমালোচনা রয়েছে ব্যপক। সমালোচকদের মতে, চীনা সমাজে সাংস্কৃতিক এ বিপ্লব রাজনৈতিক ও সামাজিক সংঘাত সৃষ্টি করেছিল।
মঙ্গলবার দ্য গ্লোবাল টাইমসও সাংস্কৃতিক এ বিপ্লব নিয়ে প্রতিবেদন করেছে। ওই প্রতিবেদনেও বলা হয়েছে, ‘চীন সাংস্কৃতিক বিপ্লবকে বিদায় জানিয়েছে। এ বিপ্লবের কোনো স্থান আজকের চীনে নেই।’
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান