সেলিম ওসমানের সদস্য পদ বাতিলের দাবি জানালেন মাহবুবুর

Seba Hot News
1সেবা ডেস্ক: 
 শিক্ষক লাঞ্চিতের ঘটনায় অভিযুক্ত সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব. ) মাহবুবুর রহমান। রবিবার (২২ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক শ্যামলকান্তি ভক্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ দাবি জানান। দুপুর ১২টা ২০ মিনিটে তিনি হাসপাতালে আসেন এবং শিক্ষকের চিকিৎসার খোঁজ খবর নেন। সেলিম ওসমানকে উদ্দেশ্য করে মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, পার্লামেন্টের সদস্য হিসাবে কিভাবে তিনি শিক্ষককে লাঞ্চিত করলেন? এটা কি করে সম্ভব? শিক্ষক সবার উপরে। এ ঘটনায় শুধু একজন শিক্ষকই লাঞ্চিত হননি, গোটা শিক্ষক সমাজও এতে লাঞ্চিত ও অপমানিত হয়েছে। তিনি এ জন্য সেলিম ওসমানের সদস্যপদ বাতিলের দাবি জানান।
উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করে জনতা। স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান সবার সামনে ওই শিক্ষকে কান ধরে ওঠবসও করান। পরে শ্যামল কান্তিকে বরখাস্ত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।অবশ্য প্রতিবাদের মুখে তার বরখাস্তের আদেশ বাতিল করে ওই স্কুল কমিটি বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
চিকিৎসার জন্য শুক্রবার (২০ মে) শ্যামলকান্তি ভক্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান