শবে বরাতে বায়তুল মোকাররম

Seba Hot News
সেবা ডেস্ক:  পবিত্র শবে বরাত ১৪৩৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন রোববার বাদ মাগরিব থেকে রাতব্যাপি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে কুরআন তিলাওয়াত, হামদ-না‘ত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাত। শনিবার ইসলামী ফাউন্ডেশন থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রোরবার সন্ধ্যা ৭.৪৫ মিটিটে ‘শবে বরাতের ফযিলত’ শিরোনামে ওয়াজ পেশ করবেন ঢাকার মশুরীখোলা আহছানিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন। রাত ৯.১৫ টায় ‘ইবাদত ও দোয়ার গুরুত্ব’ শিরোনামে বয়ান করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ এহসানুল হক। 
রাত ১১টা ৩০ মিনিটে ‘শবে বরাত ও রমজানের তাৎপর্য’ শিরোনামে ওয়াজ পেশ করবেন ঢাকার তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. আবদুর রাজ্জাক। রাত ১২টা ৪০মিনিটে ‘যিকিরের গুরুত্ব ও ফযিলত’ শিরোনামে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম। রাত ১টা ৫৫ মিনিটে ‘তাহাজ্জুদ নামাযের গুরুত্ব ও ফযিলত’ শিরোনামে ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
সবশেষে ফজরের নামাযের পর আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। আখেরী মুনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান