মসুল অভিযানে প্রায় ৯শ’ আইএস যোদ্ধা নিহত

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  মসুলে ইরাক নেতৃত্বাধীন অভিযানে এ পর্যন্ত ৮শ’ থেকে ৯শ’ ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধা নিহত হয়েছে। 

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার জেনারেল জোসেফ ভোটেল বৃহস্পতিবার একথা বলেন। ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরীটিকে আইএস এর কবল থেকে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে এ অভিযান শুরু করা হয়।
বার্তা সংস্থা এএফপি’কে দেয়া এক সাক্ষাতকারে জোসেফ বলেন, ‘মাত্র গত সপ্তাহে শুরু হওয়া এই অভিযানে আমাদের ধারণা সম্ভবত ৮শ’ থেকে ৯শ’ ইসলামিক স্টেট যোদ্ধা নিহত হয়েছে।’ -বাসস।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান