সেবা ডেস্ক: বৃস্পতিবার সকাল ৯টা থেকে প্রাকটিস করার কথা ছিল। কিন্তু রাতে শুরু হওয়া বৃষ্টি চললো বেলা এগারোটা পর্যন্ত। দেরি করে দুপুর ১২টার দিকে মুশফিকরা যখন মিরপুরে পৌঁছালেন, ততক্ষণে মেঘের দৌরাত্ম ঠেলে সূর্যের আলো ঝিমমিক শুরু করে দিয়েছে। ঘণ্টা দেড়েক ব্যাটিং প্রাকটিস করার পর মুশফিক এলেন সংবাদ সম্মেলনে। আকাশের অবস্থা এতটাই ভালো যে, তখন বৃষ্টি প্রসঙ্গ অনেকটাই গুরুত্বহীন পড়লো।
ইনডোরে ঘন্টা আড়াই প্রাকটিস করে বাংলাদশ দলের মিরপুর ছাড়ার পর থেকে আকাশের অবস্থা আবার খারাপের দিকে। হতাশা বাড়িয়ে বিকাল থেকে শুরু হয়ে গেল বৃষ্টি। এ লেখা যখন লিখছি তখন প্রায় সন্ধ্যা ৬টা, তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। উইকেটসহ পুরো মাঠ ঢেকে রাখা হয়েছে। প্রশ্ন হলো- শুক্রবার কি যথাসময়ে ম্যাচ শুরু হতে পারবে? শুক্রবার শুধু নয়, শনি ও রবিবারও যে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। যে কারণে বৃষ্টিই আলোচনার এক নম্বর বিষয় হয়েছে দাঁড়িয়েছে ঢাকা টেস্টে।
বৃষ্টির মতো আলোচনায় উইকেটও। টানা বৃষ্টি হওয়ায় সেই আলোচনা আরো বাড়িয়ে দিয়েছে। ঢাকার উইকেট মোটামুটি মিশ্র।ব্যাটসম্যানদের জন্য ভালো, স্পিনাররাও ভালো করেন এবং প্রথম শেসনে পেসাররাও সুবিধে পান। ক’য়েক দিনের খারাপ আবহাওয়া নিশ্চিয়ই উইকেটের চরিত্রে পরিবর্তন আনবে। কেমন হবে বাংলাদেশের একাদশ? শোনা যাচ্ছে, ঢাকাতে এক পেসার নিয়ে মাঠে নাববেন মুশফিকরা। বাড়তি একজন অলরাউন্ডার একাদশে রাখতেই এমন পরিকল্পনা। চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত কামরুল ইসলাম রাব্বির খেলার সম্ভাবনা খুব বেশি। শফিউলের ইনজুরির কারণে দলে নেওয়া হয়েছে পেসার শুভাশীষকে। কিন্তু ঢাকাতে তার অভিষেকের সম্ভাবনা কম বলেই জানা গেল।
এক পেসার খেলিয়ে সৌম্য সরকার বা শুভাগত হোমের মধ্যে যে কাউকে খেলাতে চাচ্ছে টিম ম্যানেজম্যান্ট। সৌম্য স্লো মিডিয়াম পেস বলও করে থাকেন। আর শুভাগত হোম হলেন স্পিন অলরাউন্ডার। তবে আবহাওয়ার যা অবস্থা তাতে শেষ পর্যন্ত বাংলাদেশ যদি দুই পেসার নিয়ে মাঠে নামে তাহলে অবাক হবার কিছু থাকবে ন। শুভাশীষের অভিষেকের সম্ভাবনা ৫০:৫০ হলেও ইংল্যান্ড টেস্ট ক্যাপ পরছেন স্পিনার জাফর আনসারি। সংবাদ সম্মেলনে যেটা নিশ্চিত করেছেন অধিনায়ক অ্যালেস্টার কুক। বাদ যাচ্ছেন গ্যারেথ ব্যাটি, যিনি চট্টগ্রাম টেস্টে জয়ের অন্যতম নায়ক ছিলেন। ব্রডকে দেওয়া হয়েছে বিশ্রাম। তার জায়গায় খেলছেন ফিন।
ঢাকাতে মুশফিককের মাইলফলকের ম্যাচ।তৃতীয় বাংলাদেশি হিসেবে ৫০তম টেস্ট খেলতে যাচ্ছেন তিনি। নিজে ভালো ইনিংসের যেমন আশা করছেন, দলগত পারফরম্যান্স নিয়েও ভালো কিছুর প্রত্যাশা তার। কিন্তু কাজটা যে কঠিন এবং চ্যালেঞ্জিং সেটাও স্বীকার করেছেন। প্রতিপক্ষ যেখানে ইংল্যান্ডের মতো পেশাদার ও শক্তিশালী দল।