কুড়িগ্রামে বাসদের জনসভা

G M Fatiul Hafiz Babu



ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ


বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা ছিল এদেশে শ্রমিকরাজ, কৃষকরাজ কায়েম করা। 

কিন্তু স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও আজও স্বাধীনতার সেই চেতনা বাস্তবায়িত হয়নি।

উপরন্ত মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত না করায় দেশ ও জনগন আজ ভয়াবহ সংকটে জর্জরিত।

শুক্রবার বিকেল ৫টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বাসদ আয়োজিত এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।

 তিনি আরো বলেন আজ মানুষের যানমালের নিরাপত্তা নাই, কৃষক ফসলের দাম পায়না, শ্রমিক বাঁচার মত মজুরী থেকে বঞ্চিত।

 তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ও সাম্য সমাজ প্রতিষ্ঠার লড়্গ্যে বাসদকে শক্তিশালী এবং বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানান।

 বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান রম্নশ বিপস্নবের ৯৯তম বার্ষিকী উপলড়্গ্যে জেলা বাসদের আহ্বায়ক এ্যাডভোকেট জাহেদুল হক মিলু’র সভাপতিত্ব অনুষ্টিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য

রাখেন-জেলা বাসদের সদস্য সচিব ফুলবর রহমান,মোনাব্বার হোসেন মিন্টু, শেখ মোঃ আব্দুল খালেক,আবুল বাশার মঞ্জুর, আব্দুল হাই রঞ্জু, প্রভাত কুমার বর্মণ, সাঈদ আক্তার আমিন প্রমুখ।

 এর আগে লাল পতাকার একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গিণ করে।




 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top