গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামির আদালত থেকে পলায়ন

Unknown
সেবা ডেস্ক:  গারো তরুণী ধর্ষণের মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল (২৬) ঢাকার আদালত পাড়া থেকে পালিয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ খবর নিশ্চিত করে জানান, বাড্ডা থানার এস আই ইমরান উল হাসান রুবেলকে নিয়ে নিম্ন আদালতে যান। তার সঙ্গে ছিলেন এক পুলিশ কন্সটেবল। বিকালের দিকে ম‌্যাজিস্ট্রেটের কক্ষে নেয়ার আগেই রুবেল কৌশলে পালিয়ে যায়।
গত শুক্রবার র্যাব গ্রেফতারের পর শনিবার রুবেলকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। গত ২৫ অক্টোবর ঢাকায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনার পর ২৮ অক্টোবর বাড্ডা থানায় মামলা হয়েছিল। পুলিশ ওইদিনই সালাউদ্দিন মিনা নামে রুবেলের এক সহযোগীকে গ্রেফতার করে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top