সেবা ডেস্ক: কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে নয়জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জরুরি সংস্থাগুলো।
জাতীয় ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, গ্রামীণ শহর এল তাম্বোতে ভূমিধসে মোট নয়জনের প্রাণহানি ও তিনজন আহত হয়েছে।
কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের পর এই ভূমিধস হল। এর ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এতে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।
কলম্বিয়ার উত্তরাঞ্চলে দুই সপ্তাহ আগে আরেকটি ভূমিধসে ১০ জন প্রাণ হারায়।